মেহেরপুরের গাংনী উপজেলার উত্তর ভরাট গ্রামে বুধবার সন্ধ্যায় বিষপান করে আছিয়া খাতুন (১৪) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছেন।
নিহত আছিয়া ওই গ্রামের হামিদুল ইসলামের মেয়ে। তিনি ওই গ্রামের বিডিটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।
স্থানীয়রা জানান, আছিয়া বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে বিষপান করে। এক পর্যায়ে সে অসুস্থ্য হয়ে পড়েন। তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ সময় তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে,কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কুষ্টিয়ায় নিয়ে যাওয়ার পথেয় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: উপজেলা নির্বাচন নিয়ে যা ভাবছেন বিএনপি নেতারা...
আছিয়া প্রেমের কারণে প্রেমিকের উপর অভিমানে সবার চোখ ফাঁকি দিয়ে হয়তো বিষপান করেছিলেন বলে স্থানীয়দের ধারণা।
গাংনী থানা সূত্রে জানা যায়, আছিয়া খাতুনের লাশ ময়না তদন্তের জন্য আজ বৃহস্পতিবার মেহেরপুর জেনারেল হাসপাতালে মর্গে নেয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































