মেহেরপুর স্টেডিয়াম পাড়ার প্রোগতি ক্লিনিকের পাশে জাহানারা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধার গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে পাঁচ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্টেডিয়াম পাড়ার আহসান আলী স্ত্রী বৃদ্ধা জাহানারা খাতুন জানান, হঠাৎ কে বা কারা এসে বাড়ির দরজা নক করে। নাতি ছেলে এসেছে ভেবে দরজা খুলে দিলে তিনজন অপরিচিত ব্যক্তি এসে দেশীয় অস্ত্র ধরে জিম্মি করে পাঁচ লাখ টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় মেহেরপুর জেলা ডিবি পুলিশের একটি টিম।
আরও পড়ুন: অবরোধের ২৭ ঘণ্টায় ১৩ যানবাহনে আগুন...
মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এর সত্যতা পেয়েছেন।
তিনি আরো জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































