Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব

প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব

 অনলাইন ডেস্ক    ১৩ অক্টোবার, ২০২৪ ১৩:৫৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 37 বার

দুর্গাপূজার বিজয়া দশমী আজ রোববার (১৩ অক্টোবর)। এই দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। দেবী দুর্গাকে বিদায় দিয়ে এ উৎসবের জন্য অপেক্ষা করতে হবে আরও একটি বছর। শাস্ত্রীয়ভাবে দুর্গাপূজা শনিবারই শেষ। তবে প্রতিমা বিসর্জন ও সিঁদুর খেলাসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হবে রোববার।

গত শনিবার দুর্গোৎসবের মহানবমী তিথিতে বিহিত পূজা এবং দর্পণ বিসর্জনের মাধ্যমে মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। তবে বিসর্জনের ক্ষণ এগিয়ে আসায় ছিল বিদায়ের সুরও।

হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী, প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্ত্যলোকে আসেন দেবীদুর্গা। তার এ ‘আগমন ও প্রস্থানের’ মধ্যে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পাঁচ দিন চলে উৎসব। মহালয়ার মধ্যদিয়ে ২ অক্টোবর এবারের দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু হয়। ওইদিন থেকেই পূজার আনুষ্ঠানিকতার সূচনা হয়।

আরও পড়ুন: প্রতিমা বিসর্জন পর্যন্ত সনাতনীদের পাশে থাকবে বিএনপি- সাবেক এমপি আমজাদ...

এরপর গত বুধবার ষষ্ঠী থেকে পাঁচ দিনের যে দুর্গোৎসব শুরু হয়েছিল, রোববার প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে তা শেষ হবে। মাঝখানে বৃহস্পতিবার নবপত্রিকায় প্রবেশ ও স্থাপনে হয় মহাসপ্তমী। পরদিন শুক্রবার সকালে কুমারী পূজার পাশাপাশি মহাষ্টমীর বিহিত পূজা এবং সন্ধিপূজা হয়।

এদিকে, বিসর্জন উৎসবমুখর ও নির্বিঘ্ন করার লক্ষ্যে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। দশমীর শোভাযাত্রা ও বিসর্জন উপলক্ষে বিশেষ নিরাপত্তার জন্য প্রস্তুত ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইমসিন টিম ও সোয়াত টিম।

অনলাইন ডেস্ক