Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি

মেহেরপুরে মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি

 নিজস্ব প্রতিবেদক    ৭ জুলাই, ২০২৪ ১৫:০৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 66 বার

মেহেরপুর শহরের মহিলা কলেজ মোড় বাদল- ফেন্সী মার্কেটে এস আর টেলিকম মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সঙ্গবদ্ধ চোর প্রায় ৪০ লক্ষ টাকার মূল্যের মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে। আজ রবিবার সকাল ৭টার সময় এ চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, মেহেরপুর শহরের মহিলা কলেজ মোড়ে সকাল ৭টার সময় সঙ্গবদ্ধ একটি চোরের দল এস আর টেলিকমের শাটারে লাগানো তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দুই শতাধিক মোবাইল নিয়ে চলে যাই।

চোরের দল যাওয়ার সময় অন্য একটি তালা লাগিয়ে দিয়ে যাই। এস আর টেলিকমে স্বত্বাধিকার সাইদুর রহমান শাহীন তার কর্মচারীদের নিয়ে দোকান খুলতে গিয়ে নতুন তালা দেখে সন্দেহ হয়।

পরে পাশের একটি তালা খুলে ভিতরে প্রবেশ করে মোবাইল শূন্য র্যাক দেখতে পেয়ে চিৎকার শুরু করেন।

দোকানের সামনে রাখা সিসিটিভি ফুটেছে দেখা গেছে ৬-৭জনের একদল সঙ্গবদ্ধ চোর কালো মাক্স পরে দোকানের সাটারে লাগানো তালা ভেঙে ভিতরে প্রবেশ করছে। চোরের দল ভিতরে প্রবেশ করে সিসিটিভিটি অন্যদিকে ঘুরিয়ে রাখে।

নিজস্ব প্রতিবেদক