Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে ট্রলি ধাক্কায় কৃষকের মৃত্যু

মেহেরপুরে ট্রলি ধাক্কায় কৃষকের মৃত্যু

 তরিকুল ইসলাম    ২৬ নভেম্বার, ২০২৩ ১৪:২৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 53 বার

মেহেরপুরের মুজিবনগরে ইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় ওয়াজেদ আলী (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ রবিবার দুপুর সাড়ে ১২ টার সময় তার নিজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওয়াজেদ আলী মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের পুকুরপাড়ার মৃত আব্দুল শেখের ছেলে।

নিহতের ভাইয়ের ছেলে জানান, ধান মাড়ায় শেষে করিমনে যোগে বাড়ি ফেরার পথে ইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় গুরুতর আহত হয় তিনি। পরে স্থানীয় সহায়তায় মেহেরপুর ২৫০ শষ্য বিশিষ্ট জেনারেল হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: প্রবাসীদের মরদেহ বহনে সুখবর দিল বিমান বাংলাদেশ...

মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল জানান, খবর পেয়ে ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তরিকুল ইসলাম