জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আজ বুধবার (৮মে) সকালে মেহেরপুরে জেলা পরিষদের মিলনায়তনে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।
মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার একরামুল হক হীরা, সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, খন্দকার শামসুজ্জামান সোহাগসহ প্রমূখ।
আরও পড়ুন: শহরে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি ৩০, মহাসড়কে বাস চলবে ৮০ কিমিতে...
এর আগে, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালামের নেতৃত্বে একটি র্যালি বের হয়। ওই র্যালিটি জেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা এবং রেড ক্রিসেন্ট এর পতাকা উত্তোলন করা হয়।
নিজস্ব প্রতিবেদক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































