Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে ফেনসিডিলসহ মাদক পাচারকারী আটক

গাংনীতে ফেনসিডিলসহ মাদক পাচারকারী আটক

  তরিকুল ইসলাম    ২৬ অক্টোবার, ২০২৪ ১৮:৫৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 109 বার

মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাট থেকে এখলাছ মিয়া (৫৫) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব ১২ এর সদস্যরা। আজ শনিবার সকালে গাংনীস্থ র্যাব ক্যাম্পের একটি দল তাকে আটক করে।

আটক এখলাছ মিয়া গাংনী উপজেলার কাজীপুরের মৃত আব্দুল আজিজের ছেলে। আটকের সময় তার নিকট থেকে ৩৫ বোতল ফেনসিডিল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ জানান, ইখলাছ মিয়া প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদকের কারবার করে আসছিলো। সে মাদক নিয়ে ব্যাটারি চালিত অটো- রিক্সা যোগে কাজীপুর থেকে বামন্দী বাজারের দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াঘাট গ্রামের তারিক মিয়ার বসতবাড়ীর পাশে রাস্তার উপরে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এসময় তার কাছে ৩৫ বোতল ভারতীয় মাদক ফেনসিডিল পাওয়া গেলে তাকে আটক করা হয়।

তার বিরুদ্ধে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।।

তরিকুল ইসলাম