Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে ভুয়া চিকিৎসক ও সহযোগীদের জেল-জরিমানা

মেহেরপুরে ভুয়া চিকিৎসক ও সহযোগীদের জেল-জরিমানা

  তরিকুল ইসলাম    ১০ মে, ২০২৫ ১৮:৩৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 22 বার

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় যতারপুরে চিকিৎসা ক্যাম্প চলাকালে তাফহিমুল হুসাইন (৩৭) নামের এক ভূয়া চিকিৎসকের ৩ মাস কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দণ্ডিত ভুয়া চিকিৎসকের সহযোগী সাগর আলীর (২৩) ১ মাসের কারাদণ্ড এবং গাড়ি চালক ইমনের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১০মে) দুপুর ২টার দিকে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডল এ অভিযান পরিচালনা করেন।

দণ্ডিত ভুয়া চিকিৎসক তাফহিমুল হুসাইন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বহরমপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে । তার শ্বশুর বাড়ি মেহেরপুরের গাংনী পৌর শহরের বাঁশবাড়িয়া গ্রামে। সহযোগী সাগর আলী গাংনী উপজেলার কসবা গ্রামের ইয়ারুল ইসলামের ছেলে এবং গাড়িচালক ইমন একই উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের সামসুল ইসলামের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত জানান, হামিদুল ইসলাম প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্রের নামে যতারপুরে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প করছিলেন তাফহিমুল হুসাইন। তার চিকিৎসা সেবা নিয়ে স্থানীয়দের মাঝে সন্দেহসৃষ্টি হলে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডল মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার সুপ্রিয়া গুপ্তকে সঙ্গে নিয়ে ক্যাম্পে অভিযান পরিচালনা করেন।

এসময় ওই চিকিৎসকের বিএমডিসি ও বিডিএসের কোন সনদ না থাকা এবং অন্য চিকিৎসকের রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে তিনি এ চিকিৎসা সেবা প্রদান করছেন বলে ভ্রাম্যমাণ আদালত প্রমান পায়। এ অভিযোগে ভুয়া চিকিৎসকের ৩ মাস, তার সহযোগীর এক মাস এবং গাড়ি চালকের ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডল বলেন, তাফহিমুলের বিএমডিসি বা বিডিএসের কোন রেজিস্ট্রেশন নেই। তিনি মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে প্রতারণা করছেন। এর আগেও তিনি খাগড়াছড়িতে এ ধরণের অপরাধের কারণে জেল খেটেছেন। যে কারণে মেডিক্যাল প্রাকটিশনার আইনে তাদের এ সাজা প্রদান করা হয়েছে। 

তরিকুল ইসলাম