Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মানিকগঞ্জে যাত্রী সেজে বাসে আগুন

মানিকগঞ্জে যাত্রী সেজে বাসে আগুন

 অনলাইন ডেস্ক    ২৯ অক্টোবার, ২০২৩ ১২:৩০:০০নিউজটি দেখা হয়েছে মোট 30 বার

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের তরা সেতুর কাছে আরিচা থেকে মানিকগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে আজ রোববার সকাল সাড়ে ৮টার সময় আগুন দেওয়া হয়েছে।

বাসচালক আনোয়ার হোসেন বলেন, বানিয়াজুরি বাসস্ট্যান্ড থেকে যাত্রীবেশে তিনজন বাসে ওঠে। বাসটি তরা ব্রিজ অতিক্রম করলে তারা বাসের যাত্রীদের নামিয়ে দেন।

তিনি আরও বলেন, তাদের সঙ্গে আরও ৮-১০ জন এসে বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে চলে যান। ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন।

আরও পড়ুন: ডেমরায় মধ্যরাতে বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু...

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, এখনও বিস্তারিত কিছু জানতে পারিনি। জেনে পরে জানাব।

অনলাইন ডেস্ক