মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আজ মঙ্গলবার (২ জানুয়ারী) বিকেলে বামন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজ মাঠে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম সঞ্চালনা ও বামন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও গাংনী আসনের নৌকার মনোনীত প্রার্থী ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর।

এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল আলম, গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী, সাবেক মেয়র আশরাফুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড নুর আহমেদ বকুল ও বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল।
আরও পড়ুন: গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত প্রভাষক নিহত...
উক্ত কর্মী সভায় উপস্থিত ছিলেন, তেতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি কমরেড আব্দুল মাবুদ, গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাড. রাশেদুল হক জুয়েল, জাতীয় শ্রমিক লীগের উপজেলা সাধারণ সম্পাদক আবুল বাশার সহ প্রমুখ।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































