Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ধানখোলা বাজার কমিটির নির্বাচনে সভাপতি তানজিদ আহমেদ ও আবু সাইদ টোকন সম্পাদক

ধানখোলা বাজার কমিটির নির্বাচনে সভাপতি তানজিদ আহমেদ ও আবু সাইদ টোকন সম্পাদক

 তরিকুল ইসলাম    ৯ মার্চ, ২০২৪ ১৪:৪১:০০নিউজটি দেখা হয়েছে মোট 46 বার

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ধানখোলা বাজার কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ধানখোলা ইউনিয়ন পরিষদ হলরুমে আজ শনিবার (৯মার্চ) সকাল ৮টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলে।

নির্বাচন কমিটির সভাপতি আব্দুল মোতালেবের সার্বিক ব্যবস্থাপনায় এবং ইউপি সদস্যদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে ভোটাররা এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি, সাধারণ সম্পাদক ও ক্যাশিয়ার পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩টি পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৮১ জন ভোটারের মধ্যে ১৭৫ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেন।

ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিটির সভাপতি আব্দুল মোতালেব নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

আব্দুল মোতালেবের স্বাক্ষরিত ফলাফল পত্র থেকে জানা গেছে, সভাপতি পদে মোঃ তানজিদ আহমেদ অনি আনারস প্রতিকে ৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ ফারুক হোসেন হরিণ প্রতিকে ৬১ ভোট পেয়েছন।


এদিকে আবু সাইদ টোকন টিউবয়েল প্রতিকে ১১৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ সুমন আলী মোরগ প্রতিকে ৫৪ ভোট পেয়েছন।

আরও পড়ুন: রোজার বিক্রির জন্য আনারসে মেশানো হচ্ছে রাসায়নিক...

এছাড়া ক্যাশিয়ার পদে মোবাইল প্রতিকে ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আল মামুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ মাহাবুল হোসেন রিংস্লাব প্রতিকে ৭৩ টি ভোট পেয়েছন।

এই নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও ক্যাশিয়ার পদে যথাক্রমে ৩, ৫ ও ৩টি ভোট বাতিল ঘোষণা করেন নির্বাচন কমিটির সভাপতি আব্দুল মোতালেব।

এসময় গাংনী থানা পুলিশেলর একটি টিম উপস্থিত ছিলেন।

তরিকুল ইসলাম