ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইন অনুষদভুক্ত ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান।
শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বিভাগীয় সভাপতির কক্ষে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনামের কাছ থেকে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক সাহিদা আখতার, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহেদ আহমেদ, মো: হুমায়ুন কবীর, ড. মো: আরিফুল ইসলাম, বিভাগের উপ-রেজিস্ট্রার এনামুল হক।
এছাড়াও বিভাগের শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে প্রতিটি ব্যাচ থেকে নতুন সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
নব-নিযুক্ত সভাপতি সহকারী অধ্যাপক মেহেদী হাসান বলেন, ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট একটি পরিবার। এখানে সহকর্মী ও শিক্ষার্থীদের সহয়তায় অর্থাৎ যাদের নিয়ে আগামীর পথচলা শুরু তাদের নিয়েই বিভাগকে সামনে এগিয়ে নিয়ে যাব।
পূর্বের তুলনায় আরও সামনে কিভাবে নেয়া যায় সেদিকে নজর থাকবে। আমার কাজের মাধ্যমে প্রমাণিত হবে আসলে আমি কতটুকু চেষ্টা করছি। সর্বোপরি সবার সহযোগিতা কামনা করছি।
বিদায়ী সভাপতি সহকারী অধ্যাপক সাহিদা আখতার আশা বলেন, প্রতিষ্ঠাকালীন সভাপতি থেকে শুরু করে কেউ পূর্ণ দায়িত্ব পালন করার সুযোগ না পেলেও আমার মাধ্যমে সফলভাবে দায়িত্ব শেষ করার পথ শুরু। আমি এইটুকুই প্রত্যাশা রাখব যে আমার সহকর্মী নবনিযুক্ত জনাব মেহেদী হাসান সফলভাবে পূর্ণ দায়িত্ব পালন করবে। বিভাগকে নিয়ে ভাববে, সবার সাথে সহযোগিতামূলকভাবে দায়িত্ব পালন করবে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম বলেন, আইন অনুষদ একটি পরিবার। এই অনুষদের অন্তর্ভুক্ত ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের নব-নিযুক্ত সভাপতি শিক্ষার্থীদের জন্য কাজ করবেন এবং সবার সহযোগিতায় বিভাগকে সমুন্নত রাখবেন। আমি ডিন হিসেবে বলবো, সবার জন্য আমার অফিস রুম খোলা। সব সময় যেকোনো পরামর্শ, অভিযোগ কিংবা পর্যালোচনা সরাসরি বলতে পারবেন। এ
ছাড়াও শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সংকটময় মূহুর্ত পার করছি। সীমাবদ্ধতার কারণে তোমাদের পরীক্ষা নিতে পারছি না। সেশনজট মুক্ত হোক সেই দিকে আপাতত নজর দিচ্ছি।
তোমরা যারা ১ম ও ২য় বর্ষে আছো, তারা ৩য় বর্ষের আগেই একাডেমিক পড়াশোনা শেষ করে ফেলো, ৩য় পরবর্তীতে চাকরির পড়াশোনায় মনোযোগী হতে হবে। তাহলে বিভাগ কিংবা অনুষদকে সাফল্যের শিখরে দেখতে পারবে।
ইবি প্রতিনিধি






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































