Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে টেপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুরে টেপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক

 অনলাইন ডেস্ক    ১৮ অক্টোবার, ২০২৩ ১০:২০:০০নিউজটি দেখা হয়েছে মোট 8 বার

মেহেরপুর সদর উপজেলা আমঝুপি পশ্চিমপাড়া গ্রামে মঙ্গলবার দুপুর ১টার সময় জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক খসরু আল মামুনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক জনকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটককৃত হলেন, মেহেরপুর সদর থানার আমঝুপি পশ্চিমপাড়া গ্রামের মোহাম্মদ সদর আলী ছেলে হারুন আলী।

উপরিদর্শক খসরু আল মামুন বলেন, মেহেরপুর সদর থানার আমঝুপি পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে মোহাম্মদ সদর আলী ছেলে হারুন আলীকে নিজ বাসভবন থেকে নিষিদ্ধ ঘোষিত ভারতীয় এই ট্যাবলেট সহ তাকে আটক করা হয়।

আরও পড়ুন: মেহেরপুরে ড্রিল অনলাইন ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত...

তিনি আরও বলেন, আটকৃত মাদক ব্যবসায়ী হারুন আলীকে মেহেরপুর সদর থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে।

অনলাইন ডেস্ক