মেহেরপুরে হারিয়ে যাওয়া ৮০টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করে তার প্রকৃত মালিকের কাছে পৌঁছিয়ে দিয়েছে পুলিশ প্রশাসন। হারানো ফোন ও নগদ টাকা ফিরে পেয়ে খুশি প্রকৃত মালিকেরা।
মেহেরপুর জেলা পুলিশ সুপার হলরুমে আজ রবিবার দুপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মেহেরপুর জেলা পুলিশ সুপার এসএম নাজমুল হক বলেন, ৮০ টি মোবাইল ফোন ও নগদ ৮৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করা হয় মুঠোফোন ও নগদ টাকা। তবে এই অভিযানে কাউকে আটক করা হয়নি বলে জানান পুলিশ সুপার। উদ্ধারকৃত মোবাইল ফোন ও নগদ টাকা তার প্রকৃত মালিকের হাতে ফেরত দেওয়া হয়েছে।
হারানো মোবাইল ফোন ও নগদ টাকা পেয়ে পুলিশ সুপার এসএম নাজমুল হক ও পুলিশের সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানান উদ্ধার হওয়া মোবাইল ফোন ও নগদ টাকার মালিকের।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































