Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  তরিকুল ইসলাম    ১২ নভেম্বার, ২০২৪ ১৮:৪৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 43 বার

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে মোমিনুর রহমান এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা ধর্মচাকী গ্রামে এ ঘটনা ঘটে। মোমিনুর রহমান ধর্মচাকী গ্রামের পশ্চিমপাড়ার ভ্যানচালক আব্দুস সালামের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে শিশু মোমিনুর রহমান খেলার ছলে বাড়ি থেকে বের হয়। ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পাশে স্থানীয় একটি পুকুরে শিশুর মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা তার পরিবারকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে তার পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারুক হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে গিয়ে শিশু মমিনুর রহমানের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো।

তরিকুল ইসলাম