Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার

ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার

 অনলাইন ডেস্ক    ৪ সেপ্টেম্বার, ২০২৪ ১১:৩৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 31 বার

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যাবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে রাতে দিলীপ কুমার আগরওয়ালার গুলশানের অফিসে অভিযান চালায় র‌্যাবের কর্মকর্তারা। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস অভিযানের কথা জানান।

তিনি জানান, ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ রয়েছে। এর মধ্যে ডায়মন্ডের বদলে উন্নতমানের কাচের টুকরো বিক্রি করার অভিযোগ রয়েছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গুলশানের অফিসটিতে অভিযান চালানো হবে।

র‌্যাব সূত্রে জানা গেছে, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা আমদানির নামে বিদেশে অর্থপাচার, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে। তার গুলশানের অফিসে অভিযান চালাচ্ছে র‌্যাবের একটি দল। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দীলিপ কুমার আগরওয়ালার নানা অনিয়মের অভিযোগ নিয়ে সম্প্রতি সংবাদ প্রকাশ করে একটি দৈনিক। দিলীপ আগারওয়ালা পরপর দুই বার আওয়ামী লীগের শিল্প বিষয়ক উপ কমিটির সদস্য ছিলেন।

অনলাইন ডেস্ক