Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 খুনি হাসিনার বিচারের দাবিতে মেহেরপুর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

খুনি হাসিনার বিচারের দাবিতে মেহেরপুর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

 তরিকুল ইসলাম    ২১ আগষ্ট, ২০২৪ ১৭:০৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 31 বার

গত ১৫ বছরে হাজার হাজার নেতাকর্মী গুম, খুন, ২৮ অক্টোবর লাঠি বইঠার তান্ডব, শাপলা চত্বরে শত শত আলেম হত্যা, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাজার হাজার শিশু ছাত্র যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনা ও তার দানবীয় বাহিনীর বিচারের দাবিতে মেহেরপুর জেলা যুবদলের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টায় মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ করা হয়।

এসময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর বিএনপি'র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, পৌর যুবদলের সদস্য সচিব আহমেদ রনি সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

তরিকুল ইসলাম