Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আশুলিয়ায় বান্ধবী নিয়ে ঘুরতে গিয়ে যুবক অপহরণ, গ্রেফতার ৭

আশুলিয়ায় বান্ধবী নিয়ে ঘুরতে গিয়ে যুবক অপহরণ, গ্রেফতার ৭

 জসিম উদ্দিন বিজয় সাভার, ঢাকা    ৭ আগষ্ট, ২০২৩ ১০:৩১:০০নিউজটি দেখা হয়েছে মোট 580 বার

সাভারের আশুলিয়ায় বান্ধবীর সাথে ঘুরতে বের হয়ে অপহরণের শিকার সাকিব (২২) নামে এক যুবক। অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে র্যাব। রবিবার (০৬ আগষ্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার দুপুরে আশুলিয়ার এনায়েতপুরে অপহরনের শিকার হয় সাকিব।

গ্রেপ্তারকৃতরা হলেন- লোকমান হোসেন (২১), রোহান হোসেন (২০), শাকিল ইসলাম (২০), নাজমুল হোসেন (২০), আল আমিন (২০)। রনি(২৪) ও সবুজ (২৩)।

ভুক্তভুগী সাকিব আগে পোশাক কারখানায় চাকরি করলেও বর্তমানে বেকার বলে তিনি জানান। গ্রামের বাড়ি পাবনা জেলায়। বর্তমানে আশুলিয়ার এনায়েতেপুর চালাবাড়ী এলাকায় ভাড়া থাকেন। জানা যায়, সাকিব ও তার বান্ধবী দুজনে ঘুরতে বের হয়।

একপর্যায়ে স্থানীয় বেশ কয়েক যুবক তাদের আটক করে নির্জন স্থানে নিয়ে যায়। বান্ধবীকে ছেড়ে দিয়ে সাকিবকে আটকে রেখে ২লাখ টাকা মুক্তিমন দাবি করে তারা। পরে মুঠোফোনে এক বন্ধুর সাথে যোগাযোগ করলে র্যাব-৪ এর সিপিসি-২ ক্যাম্পে অভিযোগ করেন ভুক্তভোগীর স্বজনরা। পরে অভিযোগ চালিয়ে ঘটনাস্থল থেকে অপহ্নত সাকিবকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন: নায়ক মান্নার মৃত্যু: দ্রুত বিচার চাইতে হাইকোর্টে তার স্ত্রী...

এসময় আটক আটক করা হয় ৭ জনকে। পরে আসামীদের আশুলিয়া থানার হস্তান্তর কওে র্যাব-৪। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। ভুক্তভোগী সাকিব বলেন, বান্ধবীকে নিয়ে এনায়েতপুরের প্রফেসরের টেক এলাকায় ঘুরতে বের হয়েছিলাম। পরে সেখানে থাকা বখাটে যুবকরা আমাদের দু’জনকে আটকিয়ে পাশের নির্জন স্থানে নিয়ে যায়। পরে আমার বান্ধবীকে ছেড়ে দিলেও আমাকে আটকিয়ে রেখে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

মামলার তদন্ত কর্মকর্ত আশুলিয়া থানার এসআই শরীফ আহমেদ বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামীরা কেউ দাবি করেছেন যে তারা শিক্ষার্থী। কিন্তু কেউ তাদের পেশার কোন প্রমাণপত্র দেখাতে পারে নি। তাই তাদের পেশা নিয়ে নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। বাদীর দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তার চেষ্টা চলছে।

জসিম উদ্দিন বিজয় সাভার, ঢাকা