মেহেরপুরের গাংনীতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় গাংনী পৌর ভলিবল দলকে ৩-২ সেটে পরাজিত করে তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন ভলিবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল ৩ টার সময় গাংনী উপজেলা পরিষদ চত্ত্বরে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় বিজয়ী দলের শুভ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন এবং চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর রহমান, উপজেলা এলজিইডি প্রকৌশলী ফয়সাল আহমেদ, বাঁশবাড়ীয়া টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, ছাত্র সমন্বয়ক মুজাহিদুল ইসলাম প্রমুখ।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন এস এম সায়েম পল্টু ও আতর আলী, ধারাভাষ্যে ছিলেন সুলেরী আলভী।
নিজস্ব প্রতিবেদক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































