বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও আঞ্চলিক পরিচালক মোবারক হোসেনক বলেছেন একটি ইসলামিক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের মানুষ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আনার স্বপ্ন দেখাচ্ছে। শুধু স্বপ্ন দেখালে হবে না কাজ করতে হবে।
তিনি আরো বলেন আগামী যে নির্বাচন আমরা দাবি করছি সরকারের কাছে একটি যৌক্তিক সময়ের জন্য আমরা যে ১০ দফা সংস্কারের দাবি জানিয়েছিলাম, সেই সংস্কার করে অতিসত্বর যেন সরকার বাংলাদেশের নির্বাচন দেয়। মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামির সভাপতি মাওলানা তাজ উদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও আঞ্চলিক পরিচালক মোবারক হোসেন।
এই সময় সেখানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামাতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মাহবুবুল আলম,সেক্রেটারি ইকবাল হুসাইন, চুয়াডাঙ্গা জেলা আমির এডভোকেট রুহুল আমিন, অঞ্চল টিম সদস্য ডক্টর আলমগীর বিশ্বাস প্রমুখ। পরে মেহেরপুর জেলা জামাতে ইসলামীর আমির পুনরায় নির্বাচিত হওয়ায় সেখানে শপথ গ্রহণ করেন।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































