হেরোইন রাখার অভিযোগে তাজুল ইসলাম তাজু (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আজ সোমবার দুপুরের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশে রায় দেন মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শহীদুল্লাহ।
সাজাপ্রাপ্ত তাজুল ইসলাম মেহেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এমদাদ হোসেনের ছেলে।
জানা গেছে, ২০১৯ সালের ২ সেপ্টেম্বর গোপন সূত্রের ভিক্তিতে মেহেরপুর জেলা গোয়েন্দা বিভাগের এস আই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল তাজুল ইসলামের বাড়ির সামনে থেকে তাকে আটক করে। ওই সময় তার কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছিল।
ওই ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারনীর ৮ (গ) ধারায় তাজুল ইসলাম তাজু সহ একই এলাকার আলফাজ হোসেনের নামে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন: ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা...
যার মামলা নং-৪। জি আর কেস নং-২৭৮/২০১৯। সেশন কেস নং-১২৬/২০২১। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করেন।
মামলায় মোট ৮ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি তাজুল ইসলাম তাজু দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। ২০ হাজার টাকা জরিমানা সহ অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত।
অপর আসামি আলফাজ হোসেনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেন আদালত।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































