Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বইছে শৈত্যপ্রবাহ, যেসব জেলায় স্কুল বন্ধ

বইছে শৈত্যপ্রবাহ, যেসব জেলায় স্কুল বন্ধ

 অনলাইন ডেস্ক    ২৩ জানুয়ারী, ২০২৪ ১০:৫৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 45 বার

শীতে কাঁপছে সারা দেশ। ২১ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় বন্ধ হচ্ছে স্কুল। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় অনেকটাই স্থবির জনজীবন।

সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস গত সোমবার রেকর্ড হয়েছে নওগাঁ ও দিনাজপুরে। রাজধানীতেও মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল গতকালকে।

শৈত্যপ্রবাহের কবলে পড়া জেলাগুলোয় বন্ধ আছে সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। তবে আগে থেকে নোটিস না পাওয়ায় কনকনে ঠান্ডার মাঝেই স্কুলে এসে ফিরে গেছে অনেকে শিক্ষার্থী। স্কুল বন্ধ রাখার খবর আগে থেকেই জানানোর আহ্বান অভিভাবকদের।

সম্প্রতি যেসব অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামবে সেসব এলাকার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেন সরকার।


সরকারের এ সিদ্ধান্তের আলোকে সোমবার উত্তরের জেলা কুড়িগ্রাম, লালমনিরহাটসহ বেশকিছু জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়।

আরও পড়ুন: পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুক্ত হলো আল্ট্রাসাউন্ড, এসি ও কম্প্রেসর মেশিন...

এদিকে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হিমেল হাওয়ার সাথে অনেক এলাকায় দুপুর পর্যন্ত থাকছে ঘন কুয়াশা। এতে ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।

নীলফামারীর সৈয়দপুরে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাদারীপুর ও টাঙ্গাইলেও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।

অনলাইন ডেস্ক