Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে পূর্ব শত্রুতার জেরে শতাধিক কলাগাছ কেটে তসরুপ

গাংনীতে পূর্ব শত্রুতার জেরে শতাধিক কলাগাছ কেটে তসরুপ

  তরিকুল ইসলাম    ১৪ অক্টোবার, ২০২৪ ২০:২১:০০নিউজটি দেখা হয়েছে মোট 56 বার

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে শতাধিক কলা গাছ কর্তনের অভিযোগ উঠেছে সাবেক সেনা সদস্য ইন্তাজ আলীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাজিপুর গ্রামের মন্ডলপাড়ার মাঠে।

এলাকাবাসীরা জানায়, কাজিপুর গ্রামের হারান ফকির বাপ-দাদার পাওয়া জমিতে আবাদ করে আসছে।সাড়ে চারকাঠা জমির ১০৫ টি কলাগাছ কেটে তসরুপ করায় কৃষকের প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতে পারে কিন্তু মানুষের সাথে ফসলের শত্রুতা মেনে নেওয়া যায় না। এটা চাষিদের জন্য অনেক বড় ক্ষতি।

হাসেম ফকির জানান, সাড়ে চার কাঠা জমির ১০৫ টি কলাগাছ কেটে তসরুপ করেছে ইন্তাজুলসহ তার পরিবার। এতে তার প্রায় ১ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।ইন্তাজ আলী ও তার পরিবারে লোকজন এই জমির কলা গাছ কেটেছে। এই ক্ষতির খেসারত কে দেবে? আমি প্রশাসনের নিকট এর সুষ্ঠু বিচার দাবি করছি।

তিনি আরো বলেন, এই জমি নিয়ে আদালতে মামলা চলছে। আগামীকাল ১৫ অক্টোবর কোটে রায় দেওয়ার কথা রয়েছে। কিন্তু এর আগেই বিক্রয়যোগ্য কলাসহ গাছ কেটে দিয়েছে। কোটের রায়ে যদি জমি ছেড়ে দিতে হয় তাহলে জমি ছেড়ে দিবো, কিন্তু তারা ফসলের কেনো এতো বড় ক্ষতি করলো।

এছাড়াও তিনি বলেন, জমির রেকর্ড আমাদের নামে। দাদার জমি অংশ মোতাবেক আমার বাবা পেয়েছে। তাই আমরা দীর্ঘদিন ধরে আবাদ করে আসছি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইন্তাজ আলী জানান, ওই জমি নিয়ে মামলা চলছে কিন্তু জমির কলাগাছ কে কেটেছে জানিনা।এছাড়া ওই জমির প্রকৃত মালিক আমি।আমার বিরুদ্ধে যে কলা গাছ কর্তনের অভিযোগ দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।

তরিকুল ইসলাম