Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরের গাংনীতে মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে পিতা আটক

মেহেরপুরের গাংনীতে মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে পিতা আটক

  তরিকুল ইসলাম    ১৫ মার্চ, ২০২৫ ১৪:১৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 94 বার

মেহেরপুরের গাংনীতে মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে পিতা আশারুল ইসলামকে (৪৫) আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার করমদি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত’র বিরুদ্ধে গাংনী থানায় যৌন নির্যাতনের একটি মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভুগী নারীর অভিযোগ তার পিতা করমদী গ্রামের কাজিপাড়ার আশারুল ইসলাম তাকে গত ২৮ ফেব্রুয়ারী দিবাগত মধ্যে রাত ২টার সময় জোর পূর্বক যৌন নির্যাতন করে। ধর্ষণ শেষে আসামীর তার নিজ কক্ষে চলে যায়। সে তার পিতার এমন কাজের ফলে জ্ঞান শুন্য হয়ে নিজেকে (০৬) ছয় দিন র্পযন্ত ঘরে বন্দি করে রাখে।

ভিকটিমের মা ভিকটিমকে ঘরথেকে বের না হবার কারণ জিজ্ঞাসা করলে ভিকটিম তার মাকে বিস্তারিত কারণ খুলে বলে। ভিকটিম তার মাকে জানায় পূর্বেও আসামী আশারুল হক বিভিন্ন সময়ে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দিতো কিন্তু লজ্জায় এ কথা কাওকে বলতে পারে নি । এরপর সে ঢাকায় তার স্বামীর কাছে চলে যায়।

গত ১৪ মার্চ গাংনী থানায় ভিকটিম তার বাবার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যৌন নির্যাতনের ঘটনায় গাংনী থানার মামলা দায়ের করেছে ভুক্তভোগী ঐ নারী। যার মামলা নং-১৭ তারিখ-১৪/০৩/২৫ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(১)এর সংক্রান্ত।

তরিকুল ইসলাম