Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 জাফর আকবরের পদত্যাগের দাবিতে গাংনীতে মানববন্ধন

জাফর আকবরের পদত্যাগের দাবিতে গাংনীতে মানববন্ধন

 অনলাইন ডেস্ক    ২৪ সেপ্টেম্বার, ২০২৪ ২০:২৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 29 বার

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনিময়তান্ত্রিকভাবে জাফর আকবরকে গাংনী মহিলা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত করার প্রতিবাদে গাংনীতে মানববন্ধন করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ১১ টার দিকে গাংনী উপজেলা প্রশাসনের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি জাফর আকবরের পদত্যাগের দাবি করে মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা শাহাজাহান সেলিম, মোস্তাফিজুর রহমান বাবলু, গাংনী মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ নাসির উদ্দীন, সহকারী অধ্যাপক বেদারুল আলম, সাজেদুল ইসলাম বুলু ও বিএনপি নেতা সুলেরী আলভীসহ বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, সম্প্রতি মহিলা কলেজের পুর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে বিএনপি নেতা জাফর আকবরকে সভাপতি করে এডহক কমিটি অনুমোদন দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়।

অনলাইন ডেস্ক