চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর একটি ইয়াক-১৩০( YAK 130) প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। দুর্ঘটনায় উড়োজাহাজে থাকা দুজনকে উদ্ধার করা হয়েছে। একজন সামান্য আহত হলেও আরেকজন সুস্থ আছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে নৌবাহিনী ও পুলিশসহ অন্যান্য সংস্থার কর্মকর্তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পড়ে এটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে বিমানটিতে আগুন ধরে যায়।
আরও পড়ুন: উপজেলা চেয়ারম্যান হলেন বিএনপির সঙ্গে জড়িত সাত নেতা...
এসময় বিমানে থাকা দুজন পাইলট প্যারাসুট দিয়ে নেমে যান। একপর্যায়ে বিমানটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়।
চট্টগ্রাম বিমানবাহিনীর একজন কর্মকর্তা জানান, উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন সামান্য আহত হয়েছেন। আরেকজন সুস্থ আছেন।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































