Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 জামালপুর-৩ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন মির্জা আজম

জামালপুর-৩ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন মির্জা আজম

 টুকন মিয়া     ৩০ নভেম্বার, ২০২৩ ১৭:০৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 34 বার

জামালপুর-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম (এমপি) আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে ৭ম বারের মত আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিলেন।

এসময় তিনি বলেন, নির্বাচন খুব ফেয়ার হবে, ভোটের কোন কারচুপি হবে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হবে না। এটা আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ। বিকল্পতে নির্দলীয় বা দলীয় স্বতন্ত্র প্রার্থী থাকতে হবে প্রত্যেক আসনের ন্যায় আমাদের এই আসনেও।

আরও পড়ুন: গুলি বিহীন বন্দুকের মত ডামি প্রার্থী: ফরহাদ হোসেন...

তিনি আরও বলেন, প্রতিবারের ন্যায় সকল ভোটার ভাই ও বোনদের প্রতি এবং নেতাকর্মীর প্রতি নৌকা মার্কার ভোট প্রার্থনা করে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

এই সময় উপস্থিছিলেন, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, জামালপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

টুকন মিয়া