Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সাভারে গরুর মাংস বিক্রেতাদের অনির্দিষ্টকালের ধর্মঘট

সাভারে গরুর মাংস বিক্রেতাদের অনির্দিষ্টকালের ধর্মঘট

 সাভার প্রতিনিধি    ২১ মার্চ, ২০২৪ ১৯:৪১:০০নিউজটি দেখা হয়েছে মোট 35 বার

সাভারে গরুর মাংস কেজি ৬৫০ টাকা বেঁধে দেওয়ায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছেন মাংস বিক্রেতারা। আজ বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল থেকে সাভার পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে মাংসের দোকানে গিয়ে মেলেনি গরুর মাংস।

সাভার পৌরসভা বুধবার (২০ মার্চ) এক নোটিশে গরুর মাংসের কেজি ৬৫০ টাকা নির্ধারন করে দেওয়ার পর থেকেই অগ্রসূতি ও আন্দোলনে নামেন মাংস বিক্রেতা সমিতির সদস্যরা।


বিষয়টি নিশ্চিত করে সাভার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আব্দুল গনি জানান, মাংস ব্যবসায়ীদের লাভ ধরেই গরুর মাংস কেজি প্রতি ৬৫০ টাকা এবং খাসির মাংস এক হাজার তিনশত টাকা নির্ধারণ করা হয়েছে।


তবে মাংস বিক্রেতারা জানান, পৌরসভার বেঁধে দেওয়া দরে গরুর মাংস বিক্রি করতে হলে নিশ্চিত ভাবেই ক্রেতাদেরকে ঠকাতে হবে। কেজি প্রতি মাংশে ২০০ গ্রাম হাড় এবং ১৫০ গ্রাম চর্বি দিতেই হবে।

আরও পড়ুন: প্রতারণার অভিযোগে দম্পতি আটক...

নাম প্রকাশ অনিচ্ছুক একাধিক মাংস বিক্রেতা জানান, আগে প্রতি কেজি চর্বি তারা সাবানের দোকানে বিক্রি করতেন ৫০ টাকা।কর্তৃপক্ষের বেঁধে দেওয়া দামে বিক্রি করতে গিয়ে এখন সেই চর্বি বিক্রি হচ্ছে কেজি প্রতি সাড়ে ৬'শ টাকা। এভাবেই দাম সমন্বয়রে মাধ্যমে ঠকানো হচ্ছে ক্রেতাদের।

সাভার প্রতিনিধি