কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চাল ভর্তি একটি পিক-আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ধাক্কা দিলে ঘরে থাকা আসবাবপত্রসহ ঘরের একাংশ ভেঙে যায় এবং গাড়ির চালক ও হেলপার গুরুতর আহত হন।
শনিবার (১৮ জানুয়ারি) ভোর ৬ টায় উপজেলার পাকুন্দিয়া টু কিশোরগঞ্জ রোডের সুখিয়া বাজারের উত্তর পাশে রাস্তা সংলগ্ন রুবেল মিয়ার বসত বাড়িতে পিক-আপ ভ্যানটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি গাজীপুর থেকে কিশোরগঞ্জের তাড়াইল যাচ্ছিল মুড়ির চাল নিয়ে। তবে ঘরে ঘুমন্ত অবস্থায় থাকায় কেউ হতাহত হয়নি।
বাড়ির মালিক রুবেল মিয়া জানান,ভোর ৬ টার দিকে বিকট শব্দে আমাদের ঘুম ভেঙে দেখি একটি চাল ভর্তি পিক-আপ গাড়ি আমাদের বসত ঘর তছনছ করে দিয়েছে। ঘরে থাকা প্রয়োজনীয় সব আসবাবপত্র ভেঙে গেছে। তবে আমরা কেউ হতাহত হইনি।
এদিকে গাড়ির ভিতর আটকে থাকা ড্রাইভার ও হেলপারকে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ড্রাইভার মোবারক (৩২) ও হেলপার হামজা(২৮)। পাকুন্দিয়া থানার এস আই মিনহাজ বলেন, গাজীপুর থেকে তাড়াইল যাওয়ার পথে পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজারের উত্তর পাশে বেপরোয়া গতিতে চাল ভর্তি একটি পিক আপ ভ্যান বসত বাড়িতে ধাক্কা দিলে ঘরের একাংশ ভেঙে যায় এবং গাড়ির হেলপার ও ড্রাইভার গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি প্রেরণ করা হয়।
ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার হয়েছে। মামলা পক্রিয়াধীন আছে।
কিশোরগঞ্জ প্রতিনিধি:






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































