Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন

গাংনীতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন

 নিজস্ব প্রতিবেদক    ১৬ ডিসেম্বার, ২০২৩ ১০:৪৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 49 বার

মেহেরপুরের গাংনীতে আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

এরপর শহীদের প্রতি ফুলের শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, গাংনী থানা পুলিশ, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা।


শহীদের প্রতি ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুন: মেহেরপুরের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা...

শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া-মোনাজাত শেষে গাংনী ফুটবলমাঠে কুচকাওয়াজ ও আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।


গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক।

এসময় আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, পুলিশ, ফায়ার সার্ভিস, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা।

নিজস্ব প্রতিবেদক