Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 একদিনের বেতনের অর্থ বন্যার্তদের দিবেন ইবি শিক্ষক সমিতি

একদিনের বেতনের অর্থ বন্যার্তদের দিবেন ইবি শিক্ষক সমিতি

 ইবি প্রতিনিধি     ২৪ আগষ্ট, ২০২৪ ১৪:৫৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 42 বার

দেশের বন্যাকবলিত মানুষদের সহায়তায় সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ জমা দেবেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

শনিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন ও সম্পাদক অধ্যাপক ড. মোঃ মামুনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে বাংলাদেশের উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্ব এলাকার বেশ কয়েকটি জেলা সহসা প্রবল বন্যার কবলে পড়ে চরম মানবিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। অগণিত মানুষ খাদ্য, বস্ত্র ও ওষুধের অভাবে মানবেতর দিন কাটাচ্ছেন। এমতাবস্থায় ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পর্ষদের ২৩-০৮-২০২৪ ইং তারিখের সভার আলোকে বন্যার্তদের সহায়তায় শিক্ষক সমিতির সম্মানিত সদস্যবৃন্দের এক দিনের বেতন কর্তন করে সমূদয় টাকা মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমাদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন:৩ দিনে শিশুসহ ৭৭৯ জনকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

আরও বলা হয়, এ সিদ্ধান্তের ব্যাপারে আপনার/আপনার বিভাগের কোনো শিক্ষকের আপত্তি থাকলে আগামী ০২ (দুই) কর্মদিবসের মধ্যে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মামুনুর রহমান বলেন, ব্যাংক কার্যক্রম চালুর প্রথম কার্যদিবসেই আশাকরি আমরা আমাদের অর্থ প্রধান উপদেষ্টা তহবিলে পাঠাতে পারবো।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, এখনতো বন্যার শুরুর ধাপ। সারাদেশ থেকেই মানুষ অর্থ, শুকনো খাবার, পানি, স্যালাইন এগুলো নিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছে। কিন্তু তাদের মূল স্ট্রাগলটা শুরু হবে বন্যার পানি নেমে যাওয়ার পর। আমরা মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি, কারো আপত্তি থাকলে দুদিনের মধ্যে সেটা জানাতে বলেছি।

আমাদের বেতন আসলে টাকাটা কর্তন করে প্রধান উপদেষ্টার ত্রান তহবিলে জমা দেওয়া হবে। তারা সেনাবাহিনীর মাধ্যমে হোক বা অন্য কোন মাধ্যমে সুশৃঙ্খলভাবে যেটা প্রয়োজন করবে বলে আশাবাদী। ফারহানা ইয়াসমিন

ইবি প্রতিনিধি