মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের বিজন (২৬) নামের এক ইজি বাইক চালকের নিখোঁজ হওয়ার ৩দিন পর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মোনাখালী বিশ্বনাথপুর গ্রামের ভৈরব নদের পাশে একটি বাঁশ বাগানের নিচে পুঁতে রাখা বিজনের অর্ধ গলিত লাশ গত রবিবার রাতে উদ্ধার করেন মুজিবনগর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি দল। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে এখনো তা জানাতে পারেনি পুলিশ।
নিহত বিজন মোনাখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে।
গত বৃহস্পতিবার দুপুরে বিজন তার ইজিবাইক নিয়ে বাড়িতে আসার পর কয়েক জন ব্যক্তি চুয়াডাঙ্গা যাওয়ার নাম করে ইজি বাইক ভাড়া করেন। এরপর থেকেই সে নিখোঁজ।
আরও পড়ুন: সাক্ষ্য দিতে আদালতে কানাডার দুই পুলিশ কর্মকর্তা...
ঘটনার পরদিন মুজিবনগর উপজেলার ভবানন্দপুর গ্রামের মাঠ থেকে ইজিবাইকটি উদ্ধার করা হলেও বিজনের কোন খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে মুজিবনগর থানায় একটি জিডি করেন।
মেহেরপুর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলম বলেন, আমরা গত বৃহস্পতিবার একটি সাধারণ ডায়রির মাধ্যমে জানতে পারি যে, বিজন নামের এক অটোচালক নিখোঁজ রয়েছেন। জিডি’র পরিপ্রেক্ষিতে আমরা অনুসন্ধানের কার্যক্রম শুরু করি।
তিনি আরও বলেন, আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে তদন্তে অনেকটা অগ্রসর হয়েছি। অপরাধীদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































