অনিয়ম আর দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে মেহেরপুরের গাংনী উপজেলার সকল ভূমি অফিসগুলো। নামজারি থেকে শুরু করে সব ধরনের কাজের ক্ষেত্রে এখানে দিতে হয় ঘুষ। অফিসের কর্মকর্তা-কর্মচারী সবাইকে খুশি করতে পারলে পাওয়া যায়এই অফিসের সেবা। অন্যথায় ঘুরতে হয় দিনের পর দিন। নিয়ম কে অনিয়ম বানিয়েই চলছে ভূমি অফিস গুলোর কার্যক্রম।
সেবা নিতে আসা সাধারণ মানুষকে জিম্মি করে প্রতিদিন হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা।
সরজমিনে মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা, তেঁতুলবাড়িয়া ও সাহারবাটি ইউনিয়ন ভূমি অফিসে গেলে প্রকাশ্যে ঘুষ লেন-দেনের দৃশ্য দেখা যায়। এভাবেই অধিকাংশ ভূমি অফিস গুলোতে প্রকাশ্যে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। তাছাড়া নাম খারিজ, হোল্ডিং খোলা থেকে শুরু করে জমির সব ধরনের কাজের জন্য সেবা গ্রহীতাকে টেবিলে টেবিলে দিতে হয় টাকা তবেই পাওয়া যায় সেবা।
দীর্ঘদিন ধরেই এমন অনিয়মকে নিয়ম বানিয়েই চলছে মেহেরপুরের প্রায় প্রতিটি ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা। অফিস গুলোতে টাকা দিলে কাজ হয় আর টাকা না দিলে ঘুরতে হয় দিনের পর দিন। এমনই অভিযোগ সেবা প্রার্থীদের। আর হয়রানি ও দালাল চক্র থেকে মুক্তি চাই সেবা প্রার্থীরা। হরহামেশা গাংনী উপজেলা ভূমি অফিস সহ উপজেলার সকল ভূমি অফিস গুলোর সামনে দেখা যায় দালাল চক্রের ।
নামজারির ক্ষেত্রে সর্বসাকূল্যে ১১৭০ টাকা সরকারি ফি নির্ধারণ থাকলেও সেখানে আদায় করা হচ্ছে ৩ থেকে ৫ হাজার টাকা। নামজারি কেচ ফাইলিং বাবদ নেওয়া হচ্ছে অতিরিক্ত ৫শত টাকা, ডিসি আর বাবদ নেওয়া হচ্ছে ১২০০ টাকা। কেস রেডি করার জন্য নেওয়া হচ্ছে ১হাজার টাকা, হোন্ডিং খোলা ২ শত টাকা, তদন্ত প্রতিবেদনের জন্য ৫শত টাকা। মোট ৩ হাজার টাকা আবার অনেকের নিকট থেকে ৫ হাজার টাকা নেওয়াও হয় বলে জানান সেবা প্রার্থীরা। এখানেই শেষ নয় ভূমি অফিসগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে শক্তিশালী দালালচক্র। ইউনিয়ন ভূমি অফিস গুলোতে দালাল ছাড়া কোন কাজই হয় না।
এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ভুমি মালিকদের হয়রানি ও অসৌজন্য মুলক আচরনের অভিযোগ আছে। দ্রুত সময়ের মধ্যে সকল দূর্নীতি বন্ধ এবং কাজের গতি বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি করেছে ভুক্তভুগীরা।
ভূমি অফিসের বিভিন্ন দালালেরা বলছেন,বিভিন্ন মাধ্যমে তারা কাজ করে থাকে। তারা যে সকল মাধ্যমে কাজ করে থাকে তাদের টাকা দেওয়া লাগে।
ভূমি অফিসে কোন প্রকার ঘুষ লেন-দেন হয় না। যদি এমন অভিযোগ থাকে তাহলে জুতা পেটা করবেন। এমনটা জানিয়েছেন ধানখোলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুর রহিম।
এ বিষয়ে গাংনী উপজেলা ভূমি অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাদ্দাম হোসেন সাংবাদিকদের সাথে কোনো কথা বলতে রাজী হয় নি।
এদিকে মেহেরপুর সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম জানান, ঘুষ লেনদেনের ডকুমেন্টস পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া সকল দূর্নীতি বন্ধে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মেহেরপুর জেলার জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































