Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 জেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

 অনলাইন ডেক্স    ৯ জুলাই, ২০২৩ ১৯:৩৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 9 বার

মেহেরপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ রবিবার (৯ জুলাই) সকালে জেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

মেহেপুরে জেলা প্রশাসক জনাব, মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম।

সভায় যানজট নিরসন ও পুলিশ সদস্যদের নিয়মিত টহল অধিক জোরদার করা এবং মাদক নিয়ন্ত্রনে কঠোর আইন প্রয়োগ, বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ সহ নানা দিক নিয়ে আলোচনা করা হয়।

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার, অতিরিক্ত মেহেরপুরে জেলা ম্যাজিস্ট্রেট লিউজা-উল জান্নাহ, জেলা আনসার কমান্ড্যান্ট সাহাদাত হোসেন ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক এবং ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনীর।

অনলাইন ডেক্স