মেহেরপুরের তিন উপজেলায় গতকাল সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
তবে অভিযান চলমান থাকায় মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্য দেয়া হয়নি।
মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ অভিযোগ করেছেন যে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে আমার দলের মোট ২২ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।
এর মধ্যে মেহেরপুর সদর উপজেলার ৬ জন, গাংনী উপজেলার ৫ জন, মুজিবনগর উপজেলার ৩ জন।
আরও পড়ুন: গাংনীতে ইউনাইটেড সীড কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত...
পুলিশের সূত্র থেকে নিশ্চিত হওয়া আটককৃত ১৪ জন হলেন, মেহেরপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলি ভূট্টো, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি রায়হানুল কবীর, জেলা যুবদলের সদস্য তুষার, জেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক সাবর আলী, সদর উপজেলা বিএনপি নেতা আলাউদ্দিন, বুড়িপোতা ইউনিয়ন ওয়ার্ড বিএনপি নেতা আমিরুল ইসলাম ও সদর উপজেলা যুবদলের যুগ্ম -আহ্বায়ক আব্দুল আজীজ রাজু।
এছাড়াও, মেহেরপুর আমদহ ইউনিয়ন বিএনপি নেতা মিলন হালসোনা, মোনাখালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি টুটুল, মুজিবনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি রমজান, গাংনী পৌরসভা ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি মানিক ও সহারবাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আসমাউল হক। বাকি দুজনের নাম পরিচয় এখনো জানা যায়নি।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলান একটি মামলা ও অভিযানের ব্যাপারে নিশ্চিত করলেও অভিযান চলমান থাকায় কোন আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































