Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে দোকানে আগুন

গাংনীতে দোকানে আগুন

 নিজস্ব প্রতিবেদক    ২৩ মার্চ, ২০২৪ ১৯:০০:০০নিউজটি দেখা হয়েছে মোট 29 বার

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে আজ শনিবার (২৩ মার্চ) ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দোকানে আগুনে লেগে স্বপ্ন পুড়ে ছাই হয়েছে ছহির উদ্দীন (৫৫) নামের এক দোকানির। এতে ক্ষতি হয়েছে আনুমানিক ৬০-৮০ হাজার টাকা।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসীর। ছহির উদ্দীন কসবা গ্রামের ডুবা পাড়ার জারমান আলীর ছেলে।

স্থানীরা জানান, এনজিও এর কাছ থেকে ঋণ নিয়ে ছহির উদ্দীন বাড়ির পাশে একটি টং দোকান তৈরি করেছিলেন। প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি যাই। আজ ভোরের দিকে হঠাৎ আগুন লেগে দোকানে থাকা নগদ ১০ হাজার টাকাসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।

আরও পড়ুন: আগুনে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব দুটি পরিবার...

আমার আয়ের একমাত্র উৎস এই দোকানটি আজ পুড়ে শেষ হয়ে গেছে। এখন আমার পরিবার পরিজন নিয়ে কিভাবে চলবো। আমি এখন কোথায় গিয়ে দাঁড়াবো, কাঁদতে কাঁদতে সাংবাদিকদের এই কথা বলেন দোকান মালিক ছহির উদ্দীন।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান, ভুক্তভোগী পরিবার যদি লিখিত অভিযোগ করে সরকারি ভাবে সহযোগিতা করা হবে।

নিজস্ব প্রতিবেদক