Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ঝালকাঠিতে বজ্রপাতে নারী ও শিশুসহ নিহত ৩

ঝালকাঠিতে বজ্রপাতে নারী ও শিশুসহ নিহত ৩

 অনলাইন ডেস্ক    ৭ এপ্রিল, ২০২৪ ১৬:২৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 34 বার

ঝালকাঠিতে ব্রজপাতে দুই নারী, এক শিশু নিহত ও আহত হয়েছেন একজন। আজ রবিবার (৭ এপ্রিল) বেলা ১১টার সময় জেলার পৃথক এলাকায় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, হেলেনা বেগম (৪০), মিনারা বেগম (৩৫) ও শিশু মাহিয়া আক্তার ঈশানা (১১)।

নিহত শিশু মাহিয়া আক্তার ঈশানার বাড়ি সদর উপজেলার ইছালিয়া গ্রামে। অপর নিহত দুই গৃহবধূ মধ্যে মিনারা বেগমের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট এবং মিনারা বেগমের বাড়ি জেলার কাঠালিয়া উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামে।

আরও পড়ুন: পুলিশ অফিসারের পর এবার ইউএনও হলেন বাঁধন...

পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, সকালে বৃষ্টির মধ্যে মাঠে থাকা গবাধি পশুকে ঘরে আনতে যাওয়ার সময় বজ্রপাতের কবলে পড়ে পৃথক স্থানে এরা নিহত হন।

আহত ব্যক্তিকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত আছেন।

এদিকে, নিহতদের পরিবারে এখন চলেছে শোকের মাতম। সেই সঙ্গে বৃষ্টি ও দমকা বাতাসে জেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে।

অনলাইন ডেস্ক