Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই সার ব্যবসায়ীকে জরিমানা

মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই সার ব্যবসায়ীকে জরিমানা

  তরিকুল ইসলাম    ১৯ নভেম্বার, ২০২৪ ১৮:০৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 35 বার

সার বিক্রয়ের গড়মিল থাকায় মেহেরপুরে ২ সার ব্যবসায়ীকে এক লক্ষ বিশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। আজ দুপুরে শহরের বিভিন্ন সার বিক্রয় কেন্দ্রগুলোতে অভিযান চালায় ভোক্তা অধিকারের কর্মকর্তাবৃন্দ ।

নির্ধারিত দামের থেকে অধিক মূল্যে সার বিক্রি করা, পাকা রশিদ না দেওয়া, স্টক রেজিস্টার ও ভাউচারে গড়মিল থাকাসহ বিভিন্ন সমস্যা পরিলক্ষিত হওয়ায় এ জরিমানা করা হয়। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এর সরকারি পরিচালক সজল আহমেদের নেতৃত্বে শহরের বামন পাড়ায় স্যার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স মনিরুল এন্ড ব্রাদার্স এ অভিযান চালিয়ে বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরবর্তীতে শহরের অপর সার বিক্রয় কেন্দ্র অ্যান্ড সাঈদ আহমেদ নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন গড়মিল পাওয়ায় এক লক্ষ টাকা জরিমানা করে ভোক্তা অধিকারের টিমটি।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রিয়াজ মাহমুদ, স্যানিটারি ইন্সপেক্টর মোঃ তারিকুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র পরিষদের সদস্য মোঃ রাব্বি আহমেদ ও মোঃ তামিম ইসলাম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক মোঃ সজল আহমেদ জানান, মেসার্স মনিরুল এন্ড ব্রাদার্স নামক সার কীটনাশক বিক্রয় প্রতিষ্ঠানে তদারকিতে সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে সার বিক্রির প্রমান পাওয়া যায়। সরকার নির্ধারিত ১৩৫০ টাকা দামের টিএসপি সার ১৬০০থেকে ১৭০০ টাকা পর্যন্ত বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়।

এছাড়া সার ক্রয় বিক্রয়ের পাকা রশিদ না রাখা ও প্রদান না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: তারিকুল ইসলাম কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও গিয়াস উদ্দিন এন্ড সাঈদ আহমেদ নামক বিএডিসি সারের ডিলার প্রতিষ্ঠানে অভিযান চালালে সার বিক্রয়ের স্টক রেজিস্টার ও ভাউচার যাচাই করে ১৯তারিখের ৩৮ বস্তা টিএসপি সারের গড়মিল পাওয়া যায়। অর্থাৎ ৩৮ বস্তা সার বেশি দামে বিক্রয় করা হলেও তাদের কোন ভাউচার প্রদান করা হয়নি। কোথায় এবং কার কাছে বিক্রয় করেছেন তার কোন প্রমাণ রাখেননি। প্রতিষ্ঠানটির মালিক মোঃ সাইদ আহমেদ এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় মেহেরপুর সদর থানার পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।

তরিকুল ইসলাম