Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ভাষা শহিদদের প্রতি গাংনী উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

ভাষা শহিদদের প্রতি গাংনী উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

 নিজস্ব প্রতিবেদক    ২১ ফেব্রুয়ারী, ২০২৫ ১৮:৪১:০০নিউজটি দেখা হয়েছে মোট 28 বার

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকালে জাতির শ্রেষ্ঠ সন্তান বাহান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে গাংনী উপজেলা প্রেসক্লাব মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকাল ৯টার দিকে গাংনী উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রেসক্লাবের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী কানন, সহসভাপতি লিটন মাহমুদ, সাধারণ সম্পাদক মিয়াদুল ইসলাম, নির্বাহী সদস্য এমএ লিংকন, সদস্য সাইদ হাসান, তরিকুল ইসলাম, মাহাবুল ইসলাম প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক