দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান সকাল ৮টার সময় পৌরসভার ৮ নং ওয়ার্ডের দরি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
এসময় তার বাবা মাশরুর রেজা ও বোন বৃষ্টিসহ পরিবারের অন্যান্য সদস্যরাও ভোট প্রদান করেন।
ভোট দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘এ নির্বাচনে জয়ের ব্যাপারে আমি খুব আশাবাদী। আমি মনে করি এ নির্বাচনে ভোটারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।
আরও পড়ুন: শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে, ভোটার উপস্থিতি আরও বাড়বে: সিইসি...
তিনি আরও বলেন, নির্বাচনে জয়লাভ করে আগামী ৫ বছর মাগুরা-১ আসনের জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই। মাগুরার উন্নয়নে আমার ভূমিকা থাকবে অগ্রগন্য। আপনারা আমাকে সহযোগিতা করলে আমি অনেক দূর অগ্রসর হতে পারবো।’
মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী সাকিব আল হাসানসহ ডাব, লাঙ্গল, টেলিভিশন ও সোনালী আশ প্রতীকের মোট পাঁচ জন প্রার্থী রয়েছেন।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































