মেহেরপুরের মুজিবনগরে বিজিবি’র মাদক বিরোধী অভিযানে ১১ কেজি গাঁজাসহ দিপক নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার বিকালের দিকে দিপককে আটক করা হয়।
দীপক মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের উজ্জ্বল হোসেনের ছেলে।
অভিযানের সময় বিজিবি সদস্যদের আগমনি টের পেয়ে রাজু নামের এক মাদক ব্যবসায়ী পালিয়ে যাই। জানাগেছে গোপন সূত্রের খবর পেয়ে মুজিবনগর বিজিবি’র হাবিলদার রফিকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামে অভিযান চালায়। এসময় দীপক ও রাজু ওই এলাকা অতিক্রম করার সময় বিজেবি সদস্যরা তাদেরকে ধাওয়া করে দীপককে আটক করে। তার কাছ থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ওই সময় রাজু পালিয়ে যাই।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































