মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামের নাহারুল ইসলাম হত্যা মামলার এজাহারনামীয় ২ আসামীকে গ্রেফতার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) ক্রাইম প্রিভেনশন কোম্পানী-৩ মেহেরপুর ক্যাম্প।
রবিবার দিবাগত রাত দেড়টার দিকে র্যাব-১২ সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের কমান্ডার এএসপি এনামুল হকের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আব্দুলপুর গ্রামের জনৈক সাইদুর আরেফিনের (আসামীর শশুর) বাড়ীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বাওট গ্রামের সাবেক মেম্বর ও বিএনপি নেতা মহিবুল ইসলামের ছেলে মোঃ সাহাবুর রহমান মিন্টু (৪০), ও মোঃ শাহা আলম ওল্টু (২৮)।
আজ সোমবার বেলা ১১ টার সময় স্থানীয় সাংবাদিকদের প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের কমান্ডার এএসপি এনামুল হক।
আরও পড়ুন: মেহেরপুরের বুড়িপোতা সীমান্ত মাঠে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মাহত্যা...
তিনি জানান, গত ৬ আগস্ট দিবাগত রাত আনুমানিক ১০ টার দিকে আধিপাত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সৃষ্ট সংঘর্ষে বাওট গ্রামের কুরু বিশ্বাসের ছেলে নাহারুল ইসলাম (৫৫) নিহত ও উভয় পক্ষের ৮ জন আহত হন।
আহতরা হলেন- নিহত নাহারুল ইসলামের বড় ভাই আইনাল হোসেন (৬২), আব্দাল হোসেন (৫৮), ইনামুল হক (৪০) ও তার ছেলে সিয়াম (১৭)।
নিজস্ব প্রতিবেদক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































