Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে জামায়াতে ইসলামীর ৮ নারী কর্মী গ্রেফতার

মেহেরপুরে জামায়াতে ইসলামীর ৮ নারী কর্মী গ্রেফতার

 অনলাইন ডেস্ক    ২৬ জুলাই, ২০২৩ ২১:৩৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 10 বার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার খাঁনপুর গ্রাম থেকে আজ বুধবার (২৬ জুলাই) দুপুরে জামায়াতে ইসলামীর আট নারী কর্মীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ।

খাঁনপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকীর বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে- খাঁনপুর গ্রামের সুমন আলীর স্ত্রী জামায়াতের নারী নেত্রী জেসমিন খাতুন (৩৪), একই গ্রামের আবু সিদ্দিকীর স্ত্রী রেবেকা খাতুন (৩৫), আসাদুল হকের স্ত্রী কুলছুম খাতুন (৩৮), ফিরোজ আলীর স্ত্রী নাসিমা খাতুন (৩৫), শরিফ উদ্দীনের স্ত্রী শান্তনা খাতুন (৩২), মনোয়ার হোসেনের স্ত্রী জুলেখা খাতুন (২১), মুকুল আলীর স্ত্রী শামসুন্নহার (৩৭) ও শরিফুল ইসলামের স্ত্রী সালমা খাতুন (৩১)।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খাঁনপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকীর বাড়ি থেকে জামায়াতে ইসলামীর আট নারী সদস্য আটক করা হয়।

মেহেদী রাসেল জানান, ঘটনাস্থল থেকে বিপুল পরিমান উগ্রবাদী বই উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, সরকার সম্পর্কে বিদ্বেষ ও মিথ্যা তথ্য ছড়িয়ে নাশকতা সৃষ্টি করার উদ্দেশ্যে তারা এলাকার সহজ-সরল নারীদের একত্রিত করে গোপন সভা করছিল।

আরও পড়ুন: গাংনী থানার চত্বরে শীতাতপ নিয়ন্ত্রিত লাশ সংরক্ষণ ঘরের উদ্বোধন...

আটকৃত সকলের নামে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৬/৭/১০ ধরায় মামলা করা হয়েছে। আটক হওয়া ৮ জনসহ অজ্ঞাতনামা আরও কয়েক জনকে আসামি করে মামলাটি দায়ের করেছে পুলিশি এবং আটককৃতদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

অনলাইন ডেস্ক