চাঞ্চল্যকর জীবননগর থানার পলায়নকৃত আসামী মোছাঃ মনোয়ারা খাতুনকে (৩০) ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুরের সদস্যরা। র্যাব-১২ সিপিসি-৩, মেহেরপুর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ-এর সার্বিক তত্ত্বাবধানে ০১ নভেম্বর ২০২৪ ইং ভোর ৪টার সময় র্যাব, জীবননগর থানা পুলিশ এবং ঝিনাইদহ জেলা পুলিশের যৌথ অভিযানে ঝিনাইদহ জেলার সদর থানার দূর্গাপুর এলাকা হতে পলাতক আসামীকে গ্রেফতার করে।
আসামী মোছাঃ মনোয়ারা খাতুন ঝিনাইদহ জেলার মহেশপুর থানার জলিলপুর গ্রামের শাহজাহান মন্ডলের মেয়ে।
র্যাব—১২ এর ক্রাইম প্রিভেনসন সেন্টার (সিপিসি—৩) মেহেরপুর ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি আশরাফ উল্লাহ পিপিএম এর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, ৮৪ বোতল ফেন্সিডিলসহ মোছাঃ মনোয়ারা খাতুনকে গত ৩০ অক্টোবর ২০২৪ ইং ৫৮ বিজিবি গ্রেফতার করে জীবননগর থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার আসামী জীবননগর থানা হেফাজতে থাকাকালীন ৩১/১০/২৪ ইং তারিখ সকাল ০৬.৩০ টার সময় সু-কৌশলে সকলের অগোচরে পালিয়ে যায়।
যার প্রেক্ষিতে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে ২৪ ঘন্টার মধ্যে ঝিনাইদহ জেলার সদর থানাধীন দূর্গাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্ত চুয়াডাঙ্গা জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য যে, আসামী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে পূর্বে ঝিনাইদহ মহেশপুর থানায় ০১ টি মাদক মামলা ও ০১টি অপহরণ মামলা, যশোর চৌগাছা থানায় ০১টি মাদক মামলা, চুয়াডাঙ্গা জীবননগর থানায় ০২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে ।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































