ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সোমবার (১৩ মে) রাত ১০টার সময় চার যুবককে হাতুড়িসহ গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার নারায়নকান্দি গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নারায়নকান্দি গ্রামের বাবুর আলীর ছেলে মিজানুর রহমান (৪০), পার্শ্ববর্তী ভবানীপুর গ্রামের পল্টন হোসেন (৩৬), তাহেরহুদা গ্রামের মিজানুর রহমানের ছেলে সাকিব হোসেন (২২) ও একই গ্রামের গোপাল মন্ডলের ছেলে তুষার আহম্মেদ (২০)।
স্থানীয়রা জানান, ওই চার যুবক চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম টিপু মল্লিকের আনারস প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণা করছিলেন। তখন পুলিশ তাদেরকে হাতুড়িসহ গ্রেফতার করে।
আরও পড়ুন: প্রার্থীরা নিজেদের যোগ্যতার কথা বলে ভোট চাইবেন: সমাজকল্যাণ মন্ত্রী...
বিষয়টি নিশ্চিত করে নারায়নকান্দি পুলিশ ক্যাম্পের ইনচার্জ শরিফুল ইসলাম জানান, রাতে সড়কে তাদের নিয়মিত টহল চলছিল।
তখন ওই এলাকা দিয়ে ইউপি চেয়ারম্যান মঞ্জুর রাশেদের নেতৃত্বে সাতটি মোটরসাইকেলের একটি বহর যাচ্ছিল। সে সময় তল্লাশি চালিয়ে হাতুড়িসহ ওই চারজনকে গ্রেফতার করা হয়।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































