Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে দুই কেজি গাঁজাসহ আটক-১

মেহেরপুরে দুই কেজি গাঁজাসহ আটক-১

 নিজস্ব প্রতিবেদক    ২২ জানুয়ারী, ২০২৪ ১৫:৪০:০০নিউজটি দেখা হয়েছে মোট 15 বার

মেহেরপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আজ সোমবার (২২ জানুয়ারি) ভোর সাড়ে ৫ টার সময় সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের কারিকর পাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ খোসবার মন্ডল (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেন।

জানা গেছে, মেহেরপুর টু চুয়াডাঙ্গা গামী পাঁকা রাস্তার উপর অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের চেকপোস্টে অভিযান পরিচালনাকালে গোল্ডেন লাইন পরিবহনের মধ্যে থাকা এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে বাস থেকে নেমে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে।

আরও পড়ুন: বিরোধী দল কে হচ্ছে? খোলাসা করলেন ওবায়দুল কাদের...

ওই সময় সংগীয় ফোর্সের সহায়তায় তাঁকে ধরে তল্লাশী করে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসময় জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক রত্নেশ্বর কুমার মন্ডল, এস আই নূর মোহাম্মদ মোস্তফাসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় মামলা করা হয়।

নিজস্ব প্রতিবেদক