কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ টাকা, শুকনো খাবার এবং শীতবস্ত্র দিয়ে সহায়তা করেছেন উপজেলা প্রশাসন ।
বুধবার রাতে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারে হাতে এ সহায়তা তুলে দেন। একই দিনে অর্থাৎ ৮ জানুয়ারী দুপুরে উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া চৌরাস্তা বাজার সংলগ্ন এলাকার আনোয়ার হোসেন আনার নামে এক ব্যক্তির বসতঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আসপাশে ।
প্রথমে স্থানীয় লোকজন, পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আনার মিয়ার দুটি বসতঘরের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঔদিন রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেই পরিবারকে নগদ ৫০০০ টাকা, শুকনো খাবার এবং কম্বল দিয়ে সহায়তা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন আগুন লাগার ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষনিক নগদ টাকা, শুকনো খাবার ও কম্বল দিয়ে সহায়তা করা হয়েছে। পরবর্তিতে তাকে আরও সহায়তা করা হবে।
জাহিদ হাসান মুক্তার, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































