Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বাবার চিকিৎসার জন্য কিডনি বিক্রি করতে চান জবি শিক্ষার্থী

বাবার চিকিৎসার জন্য কিডনি বিক্রি করতে চান জবি শিক্ষার্থী

 অনলাইন ডেস্ক    ১৫ মে, ২০২৪ ১২:২৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 26 বার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী হৃদরোগে আক্রান্ত বাবার চিকিৎসার অর্থ জোগাড় করতে নিজের একটি কিডনি বিক্রি করতে চান। ওই শিক্ষার্থীর নাম ফতেহ আলী খান আকাশ। তিনি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী।

ফতেহ আলী খান আকাশ মঙ্গলবার (১৪ মে) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিডনি বিক্রি করার জন্য সহযোগিতা চেয়ে একটি পোস্ট দেন।

ওই পোস্টে ফতেহ আলী খান আকাশ লিখেছেন, আব্বুর হার্টে ব্লক ধরা পড়েছে। অক্সিজেন মিটার ৩৫%-এ নেমে আসছে। জরুরি ভর্তি করাতে হবে।

আরও পড়ুন: কক্সবাজারে আরসার আস্তানায় র‌্যাবের অভিযান, গোলাগুলি চলছে...

ডাক্তার বলছেন, পেসমেকার লাগাতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু এ মুহুর্তে পেসমেকার লাগানোর মতো এত টাকা আমার কাছে নেই। তাই আমি আমার একটা কিডনি বিক্রি করে দিতে চাচ্ছি। ঢাকায় কোথায় কিডনি বিক্রি হয়? এক কিডনি নিয়ে বেঁচে থাকতে পারব, আব্বুকেও বাঁচাতে পারব।

তিনি আরও বলেন, আমি এখন বাবাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। আজ বুধবার সকালে বাবাকে শেরেবাংলায় হৃদ্রোগ হাসপাতালে ভর্তি করাব। সেখানে বাবার চিকিৎসা শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের বন্ধু, ছোটভাই সবাই কল দিয়ে খোঁজখবর নিচ্ছে।

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখনো কেউ যোগাযোগ করেনি। ফতেহ আলী খান ক রো না র সময় হাসপাতালে গিয়ে ক রো নায় আক্রান্ত রোগীদের গান শুনিয়ে জনপ্রিয়তা লাভ করেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও গানের জন্য জনপ্রিয় তিনি।

অনলাইন ডেস্ক