Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুর কলা খেত কেটে তসরুপ

মেহেরপুর কলা খেত কেটে তসরুপ

 নিজস্ব প্রতিবেদক    ৩১ মার্চ, ২০২৪ ১৯:৩০:০০নিউজটি দেখা হয়েছে মোট 46 বার

মেহেরপুর সদর উপজেলা রাধাকান্তপুর গ্রামের পলি মাটির মাঠে কলা খেত কেটে তসরুপ করেছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাতে কোন এক সময় রাধাকান্তপুর গ্রামের আব্দুল গনির ছেলে মশিউর রহমানের লাগানো কলাক্ষেত কেটে তসরুপ করা হয়।

জানা গেছে, মশিউর রহমান রাধাকান্তপুর গ্রামের পলির মাঠে তার চাচার কাছ থেকে লিজ নিয়ে ১৬ কাঠা জমিতে কলাগাছ রোপন করেন। প্রতিটি কলা গাছে কলার কাঁন্দী পড়েছে।

আরও পড়ুন: ‘ও আমার প্রাণ, আমার আত্মা’:ঐশ্বরিয়া?...

কলা গুলো কেবল মোটা হতে শুরু করেছে ঠিক সেই মুহূর্তে রাতের আঁধারে কলার জমিতে হামলা চালিয়ে প্রতিটি কান্দি থেকে কলা কেটে ফেলে রেখে চলে গেছে।

সকালে কলার জমিতে গিয়ে মশিউর রহমান এ দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন।

নিজস্ব প্রতিবেদক