দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনও সুষ্ঠু এবং অবাধ করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার (ইসি) মোঃ আলমগীর। আজ সোমবার (২০ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ কথা বলেন তিনি।
ইসি আলমগীর বলেন, উপজেলা নির্বাচনে বিএনপি অংশ না নেয়ায়, ভোটার উপস্থিতি কম হতে পারে। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনও সুষ্ঠু এবং অবাধ করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২১ মে) দ্বিতীয় ধাপে দেশের ১৫৬ উপজেলা পরিষদে ভোট গ্রহণ করা হবে। সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
তিন কোটি ৫২ লাখের বেশি ভোটার। এ নির্বাচন বর্জন করেছে বিএনপি। ফলে অনেকটা একতরফা হয়ে দাঁড়িয়েছে স্থানীয় সরকারের এই নির্বাচন। বেশির ভাগ উপজেলায় আওয়ামী লীগের নেতাদের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নেতারাই।
তবে দলীয়ভাবে বর্জন করলেও দ্বিতীয় ধাপেও বিএনপির বর্তমান ও সাবেক নেতাদের মধ্যে অন্তত ৬৬ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিন ভোট উপলক্ষে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































